চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে মহাসড়কে এক সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি। তবে এই ঘটনায় তিনি ও তার সফরসঙ্গীরা অলৌকিকভাবে কোনো ক্ষতি ছাড়াই অক্ষত রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির একটি ঢাকাগামী বাস পেছন থেকে হেফাজত আমিরের মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর ফেনীর মহিপালে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও হেফাজত নেতাদের উপস্থিতিতে বিষয়টি আপস-মীমাংসা করা হয়। পরবর্তীতে হেফাজতে ইসলামের শীর্ষ এই নেতাকে নিরাপদ বিকল্প গাড়িতে করে তার গন্তব্য নোয়াখালীতে পাঠানো হয়েছে।
ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক সংকটে ট্রাম্প প্রশাসন