মানুষের জীবন অনিশ্চয়তায় ভরা। কখন কী বিপদ আসে, কখন কোন সিদ্ধান্ত আমাদের জন্য অকল্যাণ ডেকে আনে—তা কেউ জানে না। অনেক সময় মানুষের নিজের ভুল নয়, বরং আল্লাহর পরীক্ষাস্বরূপ পরিস্থিতির কারণে সে কষ্টে পড়ে যায়। তাই একজন মুমিন সব সময় উত্তম পরিণতি, কল্যাণকর সিদ্ধান্ত ও নিরাপদ ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলার আশ্রয় কামনা করে।
রাসুলুল্লাহ (সা.) আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন, যা দুনিয়া ও আখিরাতের খারাপ পরিণতি এবং দুর্ভাগ্য থেকে রক্ষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
দোয়াটি হলো—
اللَّهُمّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَمِنْ دَرَكِ الشَّقَاءِ، وَمِنْ سُوءِ الْقَضَاءِ، وَمِنْ شَمَاتَةِ الْأَعْدَاءِ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া মিন দারাকিশ শিকা-ই, ওয়া মিন সুইল ক্বাদা-ই, ওয়া মিন শামাতাতিল আ‘দা-ই।’
অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার আশ্রয় গ্রহণ করছি—
> বিপদ-আপদের কঠিন কষ্ট থেকে,
> দুর্ভাগ্যের কবলে পতিত হওয়া থেকে,
> মন্দ ফায়সালা থেকে এবং
> শত্রুদের আনন্দিত হওয়া থেকে।’ (বুখারি ৬৬১৬)
এ দোয়াটি আমাদের শেখায়—একজন মুমিন শুধু বিপদ থেকে মুক্তি চায় না, বরং এমন সব কারণ থেকেও আল্লাহর আশ্রয় কামনা করে, যা ভবিষ্যতে লাঞ্ছনা, দুঃখ ও অপমানের কারণ হতে পারে। নিয়মিত এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তার বান্দাকে অকল্যাণকর পরিণতি, দুর্ভাগ্য এবং শত্রুর হাসি থেকে হেফাজত করেন। তাই সকাল–সন্ধ্যা কিংবা নামাজের পর মনোযোগ ও বিশ্বাসের সঙ্গে এই দোয়া পাঠ করা আমাদের সবার জন্য অত্যন্ত উপকারী।
দেয়ালে পিঠ ঠেকে গেলে ৪টি আমল বেশি বেশি করুন
