রমজান মাসে রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ—এমনটাই জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা। বিশেষ করে দিনের বেলায় টুথপেস্ট ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়েছে।
ধর্মীয় ব্যাখ্যায় বলা হয়, টুথপেস্ট বা মাজনের মধ্যে বিভিন্ন স্বাদ থাকায় তা রোজার আদবের পরিপন্থী হতে পারে। যদিও সরাসরি এতে রোজা ভেঙে যায় না, তবে ব্রাশ করার সময় কোনো অংশ গলার ভেতরে চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে।
এ কারণে আলেমরা মনে করেন, প্রয়োজন ছাড়া দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার না করাই উত্তম। বিকল্প হিসেবে মেসওয়াক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা সুন্নত এবং নিরাপদ।
হাদিসে মেসওয়াক ব্যবহারের গুরুত্ব এসেছে এভাবে, ‘মেসওয়াক মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং আল্লাহর সন্তুষ্টির কারণ।’ (বুখারি ৮৮৭)
ফিকহের গ্রন্থে বলা হয়েছে, রোজাদারের জন্য স্বাদযুক্ত বস্তু ব্যবহার করা মাকরুহ, এবং তা গলায় প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যায়।’ (আল-বাহরুর রায়েক, খণ্ড ২, পৃষ্ঠা ২৭৯)
জাকাত কি শুধু রমজানেই দিতে হয়, জানুন সঠিক নিয়ম
জাকাত দেওয়া যাবে যেসব আত্মীয়কে
