যে সুরা পাঠ করলে রিজিক বৃদ্ধি পায়

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:২০ পিএম

পবিত্র কোরআনের ৫৬ নম্বর সুরা ‘ওয়াকিয়া’। সুরাটি মক্কায় নাজিল হয়েছিল। ‘ওয়াকিয়া’ শব্দের মূল অর্থ ঘটনা। তবে এখানে কেয়ামত বোঝাতে ব্যবহৃত হয়েছে। বিশেষ বৈশিষ্ট্য হলো- এ সুরা পাঠ করলে রিজিক বৃদ্ধি পায়, অভাব দূর হয়।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি আল্লাহর রাসুলকে (সা.) বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া তিলাওয়াত করবে সে কখনো অভাবে পড়বে না। (বায়হাকি: ২৪৯৭)

হাদিসে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) যখন মৃত্যু শয্যায়, তখন ইসলামের তৃতীয় খলিফা ওসমান (রা.) তাকে দেখতে যান এবং বলেন, আমি সরকারি কোষাগার থেকে ভাতার ব্যবস্থা করে দেব যা আপনার এবং আপনার মেয়েদের উপকারে আসবে। 

ইবনে মাসউদ (রা.) বলেন, প্রয়োজন নেই। আমি আমার মেয়েদের সুরা ‘ওয়াকিয়া’ শিক্ষা দিয়েছি। আমি আল্লাহর রাসুলকে (সা.) বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে, সে কখনো অভাবে পড়বে না।

FI
আরও পড়ুন