ভালো স্মৃতিশক্তি বা কোনো কিছু মনে রাখা আল্লাহর নেয়ামত। কেউ চাইলেই কোনো কিছু মনে রাখতে পারে না। করতে পারে না মুখস্থ। মনে রাখা ও মুখস্থের জন্য চাই আল্লাহর অনুগ্রহ। বিশেষ করে অনেক শিক্ষার্থী আছেন পড়া মনে না থাকার অভিযোগ করেন। কেউ কেউ বলেন, তার মেধা ভালো নয়। পড়া মনে রাখা বা স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আল্লাহর সাহায্যের বিকল্প নেই। পাশাপাশি গুনাহ ছেড়ে দিতে হবে।
জ্ঞান বৃদ্ধির অনেক দোয়া ও আমল কোরআন-হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমল করলে ও দোয়া পড়লে আল্লাহতায়ালা জ্ঞান বাড়িয়ে দেন। কল্যাণকর জ্ঞান দান করেন। এখানে দুটি দোয়া উল্লেখ করা হলো; যে দুটি পড়লে আল্লাহতায়ালা স্মরণশক্তি বাড়িয়ে দেবেন। দোয়াটি হলো-
১. رَبِّ زِدْنِي عِلْمًا
বাংলা উচ্চারণ: রাব্বি জিদনি ইলমা।
বাংলা অর্থ: হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। (সুরা তহা, আয়াত: ১১৪)
২. ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﻻَ ﻋِﻠْﻢَ ﻟَﻨَﺎ ﺇِﻻَّ ﻣَﺎ ﻋَﻠَّﻤْﺘَﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ
বাংলা উচ্চারণ: সুবহানাকা লা ইলমা লানা, ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
বাংলা অর্থ: (হে আল্লাহ) আপনি পবিত্র, আমরা কিছুই জানি না, তবে আপনি আমাদের যা শিখিয়েন। নিশ্চয়ই আপনিই প্রকৃত জ্ঞানী, হেকমতওয়ালা। (সুরা বাকারা, আয়াত: ৩২)
হাদিসে এসেছে : মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ যার মঙ্গল চান, তাকেই দ্বীনি জ্ঞান দান করেন।’ (বুখারি : ১/১৩৮৪)
আল্লাহ অন্যত্র বলেন-
قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ
উচ্চারণ: কুল, হাল ইয়াছতাওয়িল্লাজিনা ইয়ালামু না ওয়াল্লাজিনা লা ইয়ার্’লামুন। অর্থ : বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? (সুরা জুমার : ৯) আল্লাহ আরও বলেন-
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ উ
চ্চারণ: ইয়ারফাউল্লাহুল্লাজিনা আউতুল ইলমা দারজাত। অর্থ : যাদের জ্ঞান দান করা হয়েছে, তাদের আল্লাহ বহু মর্যাদায় উন্নত করবেন। (সুরা মুজাদালা : ১১) তিনি অন্য জায়গায় বলেন-
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
উচ্চারণ: ইন্নামা ইয়াখশাল্লাহু মিন য়িবা দিহিল উলামা। অর্থ : আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে ভয় করে থাকে। (সুরা আল ফাত্বের : ২৮)
কোরআন ও সুন্নাহর আলোকে পড়া মনে রাখার ৯ নীতিমালা :
১. আল্লাহর সাহায্য কামনা করা
২. নেক নিয়ত লালন করা
৩. আল্লাহর সামনে বিনয়ী হওয়া এবং সফলতার জন্য দোয়া করা
৪. একটি ন্যায়নিষ্ঠ অন্তর লালন করা
৫. মেধা, যা অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো
৬. উৎসাহ, পরিশ্রম ও লেগে থাকার মানসিকতা থাকতে হবে
৭. সর্বোচ্চ প্রয়াসের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে
৮. একজন ভালোমানের শিক্ষকের সান্নিধ্যে থাকা এবং
৯. জ্ঞানার্জনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।