নাটকীয়তায় জমে উঠেছে জাপান-নেদারল্যান্ডস ম্যাচের দ্বিতীয়ার্ধ। ৫১ থেকে ৬৪ মিনিটের মধ্যে তিনটি গোল দেখে ফুটবল বিশ্ব। ফলে জাপানের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে আছে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডস দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় । ৫১ মিনিটে ভার্জিল ফন ডাইক ডান প্রান্ত থেকে আসা এক নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান। গোলটির মাধ্যমে দেশের হয়ে বড় টুর্নামেন্টে নিজের প্রথম গোলের দেখা পান এই ডিফেন্ডার।
তবে ছয় মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় জাপান। ৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা দ্রুত আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন কেইটো নাকামুরা। তার নিখুঁত শটে ম্যাচে ফেরে সমতা ১-১।
সমতা ফেরার পরও আক্রমণ থামায়নি দু’দল। শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ৬৪ মিনিটে আবারও এগিয়ে যায়। এবার ক্রিসেনসিও সামারভিল গোল করেন। তার এই গোলেই আবারও ম্যাচের নিয়ন্ত্রণ পায় ডাচরা।
এর আগে প্রথমার্ধে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল। আক্রমণ পাল্টা আক্রমণে সুযোগ তৈরি হলেও কোনো দলই শেষ মুহূর্তে লক্ষ্যভেদ করতে পারেনি।
পরিসংখ্যানগত দিক থেকেও ম্যাচটি আলাদা হয়ে ওঠে। নেদারল্যান্ডসের শুরুর একাদশে এবারই প্রথম দেখা যায়নি কোনো ডাচ লিগে খেলা ফুটবলারকে, যা তাদের জন্য বিরল এক ঘটনা। অন্যদিকে জাপানের একাদশে ছিলেন ডাচ লিগে খেলা দুই ফুটবলার, যা দুই দলের কৌশলগত বৈচিত্র্যকেও তুলে ধরে।
জাপানের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস, চলছে লড়াই
ব্রাজিল জয়ের স্মৃতি ফিরিয়ে কুরাসাওয়ের জালে ৭ গোল জার্মানির