এমবাপ্পের গোল, সেনেগালের বিপক্ষে এগিয়ে ফ্রান্স

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৩:৪৫ এএম

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফ্রান্স-সেনেগাল ম্যাচের প্রথমার্ধে ছিল গোলশূন্যতা। কিন্তু দ্বিতীয়ার্ধে গল্প বদলে দিলেন কিলিয়ান এমবাপ্পে। 

ম্যাচের ৬৬ মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এই তারকা ফরোয়ার্ড। 

সেনেগাল শুরু থেকেই ফ্রান্সকে চাপে রাখে। তারকা সমৃদ্ধ দল হওয়া সত্ত্বেও ফ্রান্সের খেলায় ছিল ছন্দহীনতা ও বোঝাপড়ার ঘাটতি। 


কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে একেকভাবে চেষ্টা করলেও দলীয় সমন্বয় ছিল প্রশ্নবিদ্ধ। আর সেনেগাল ছিল সংগঠিত এবং সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ফিনিশিংয়ের দুর্বলতায় এগিয়ে যেতে পারেনি।

অন্যদিকে আলোচনার কেন্দ্রে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ৫৬, আর মাত্র একটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ার জিরুডের রেকর্ড। 

বিশ্বকাপ মঞ্চেও তার পারফরম্যান্স সমানভাবে চোখ ধাঁধানোর আগে করা ৫৬ গোলের মধ্যে ১২টিই এসেছে এই আসরে।

এছাড়া বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছুঁতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র চারটি গোল। ফলে এই টুর্নামেন্টেও তার সামনে ইতিহাস নতুন করে লেখার বড় সুযোগ তৈরি হয়েছে।

সব মিলিয়ে প্রথমার্ধে যেখানে সেনেগাল সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছে, সেখানে দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। এমবাপ্পের গোলে এগিয়ে গিয়ে এখন ম্যাচের বাকি সময়টা নিজেদের দখলে রাখতে মরিয়া দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

HN
আরও পড়ুন