ডেভিডের হ্যাটট্রিক গোল

কাতারের বিপক্ষে কানাডার ঐতিহাসিক প্রথম জয়

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:০০ এএম

জোনাথান ডেভিডের হ্যাটট্রিকের রাতে ভ্যাঙ্কুভারে ৯ জনের কাতারকে বিধ্বস্ত করেছে কানাডা। 

বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক প্রথম জয় আদায় করার পথে কাতারকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে কানাডা। 

ম্যাচের শুরু থেকে কাতারের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে কানাডা। এর মধ্যে দুই অর্ধে দুজন লাল কার্ড দেখলে আরও দুর্বল হয়ে পড়ে কাতার।

ডেভিডের হ্যাটট্রিকের পাশাপাশি গোল করেছেন কাইল লারিন ও নাথান সালিবা। অন্য গোলটি ছিল আত্মঘাতী। 

এই জয়ে সুইজারল্যান্ডকে টপকে শীর্ষে উঠলো কানাডা। দুই দলের পয়েন্ট ২ ম্যাচ শেষে চার। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে কানাডা।

HN
আরও পড়ুন