জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকা পড়ে আছেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও এক কোচ। আকস্মিক বন্যার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।
আটকে পড়া দলের পাঁচ খেলোয়াড় হলেন- রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি। তাদের সঙ্গে রয়েছেন দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু। তবে বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয়ের ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় ইতোমধ্যে দেশে ফিরেছেন।
জানা গেছে, বন্যার কারণে মূলতঃ থাই এয়ারওয়েজের যাত্রীরাই বেশি ভোগান্তিতে পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় থাই এয়ারওয়েজ ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে বেগ পেতে হচ্ছে। এর ফলে বাংলাদেশ দলের সদস্যদেরও বিমানবন্দরেই অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে, আটকে পড়া খেলোয়াড় ও কোচকে বিকল্প ফ্লাইটে দেশে ফেরানোর চেষ্টা শুরু করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে ঠিক কবে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে জামালসহ ৪ পরিবর্তন
পাকিস্তান হাইকমিশনকে নায়ক সোহেল রানার কড়া হুঁশিয়ারি