২০২৫ বিশ্ব যুব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) রাতেই কানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জাতীয় যুব তিরন্দাজ দল।
রোববার (১৭ আগস্ট) কানাডার উইনিপেগ শহরে শুরু হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সেরা তরুণ তিরন্দাজরা অংশ নেবেন।
বাংলাদেশ দল গত কয়েক মাস ধরে নিবিড় অনুশীলন ও প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশি-বিদেশি প্রশিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত এই ক্যাম্পে ফিটনেস, টেকনিক ও মানসিক দৃঢ়তা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দলের সদস্যরা জানিয়েছেন, তারা দেশের জন্য সেরা ফলাফল উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।
বাংলাদেশ তিরন্দাজি ফেডারেশনের কর্মকর্তারা জানান, এ ধরনের আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া তরুণদের অভিজ্ঞতা বাড়ায় এবং ভবিষ্যতের বড় মঞ্চের জন্য প্রস্তুত করে। চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য দেশবাসীর কাছে দোয়া ও সমর্থনের আহ্বান জানিয়েছেন তারা।
রোববার (২৪ আগস্ট) পর্যন্ত প্রতিযোগিতাটি চলবে। এই সময়ে বিভিন্ন ইভেন্টে পদক জয়ের জন্য লড়বে বাংলাদেশ দল। যা দেশের ক্রীড়া অঙ্গনে নতুন গৌরব যোগ করার প্রত্যাশা তৈরি করেছে।
চ্যালেঞ্জ কাপে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ