চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ অর্ধশতাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। ওই বহুতল ভবনে বিদেশি নাগরিকদের অবস্থান এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, অভিযানে মোট ৬৩ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও চলছে।
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস