২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করলো বাংলাদেশ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও টাইগার ভক্তদের জন্য বড় সুখবর দিয়েছে আইসিসি। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠেয় এই মেগা আসরে সরাসরি খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০২৮ বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণকারী ১২টি দলের নাম চূড়ান্ত করেছে।

আইসিসি জানায়, ২০২৮ আসরের দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। এছাড়া বর্তমান র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর তালিকায় থাকায় সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার অযুহাতে ভারত সফরে না যাওয়ায় চলমান বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়লেও, র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকায় পরবর্তী আসরে সরাসরি অংশ নিতে টাইগারদের কোনো বাধা নেই।

২০২৮ সালের এই বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। যার মধ্যে ১২টি দল সরাসরি এবং বাকি ৮টি দল কোয়ালিফায়ার বা আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে মূল পর্বে জায়গা করে নেবে। বাংলাদেশের এই সরাসরি অন্তর্ভুক্তি দেশের ক্রিকেটের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

FJ
আরও পড়ুন