দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১১:১৭ এএম

আজ পবিত্র ঈদুল ফিতর। এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর আনন্দ আর খুশির বারতা নিয়ে হাজির হয়েছে এই দিনটি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে ভক্ত ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তার মাধ্যমে তারা সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘ঈদ মোবারক। এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’

দেশের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তার ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক! এই ঈদে আসুক শান্তি, সুখ ও বরকত।’

জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার শুভেচ্ছাবার্তায় বলেন, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক!’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ভক্তদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক।’

মাঠের লড়াইয়ে ব্যস্ত থাকলেও বিশেষ এই দিনগুলোতে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ভোলেন না লাল-সবুজের প্রতিনিধিরা। প্রিয় তারকাদের কাছ থেকে এমন শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরাও।

NB/AHA
আরও পড়ুন