তাসকিনকে নিয়ে বিতর্কের ইতি, সৌরভ বললেন ‘সময় দিতে হবে’

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৩৬ পিএম

তাসকিন আহমেদের বিরুদ্ধে তার বন্ধু সিফাতুর রহমান সৌরভের মারধরের অভিযোগ ঘিরে আলোড়ন গড়িয়েছে মীমাংসার পথে। দুই পরিবারের আলোচনার মাধ্যমে মুচলেকা দিয়ে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।

গণমাধ্যমে সৌরভ জানান, ‘আমরা পারিবারিকভাবে বসেছি। মিউচুয়াল হয়েছে, দুই পরিবার মিলে মুচলেকা দিয়ে অভিযোগ তুলে নিয়েছি। শুরুতে যদি এমন বসা হতো তাহলে হয়তো সমস্যা এতদূর যেত না।’

তবে পুরো ঘটনা নিয়ে এখনও আঘাতবোধ করছেন সৌরভ। তাসকিন সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘সে আমার ছোটবেলার বন্ধু, বাংলাদেশের জন্য তার অনেক কিছু দেবার আছে। কিন্তু আমি এখনও ট্রমাটাইজড, আমাকে সময় নিতে হবে।’

এই প্রসঙ্গে সৌরভের খালা ঝুমা খান জানান, ‘৪৮ ঘণ্টার সময় নেওয়া হয়েছিল। অবশেষে দুই পক্ষের অভিভাবকেরা এসে বসে সমাধান করেছেন। নিরাপত্তার বিষয়েই মূলত অভিযোগ করা হয়েছিল, যাতে ভবিষ্যতে এমন কিছু আর না ঘটে। প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, আর এমন হবে না।’

অভিযোগ ওঠার পরই তাসকিন আহমেদ সামাজিক মাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে পুরো অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেছিলেন, ‘এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধুর ঝগড়ায় আমার নাম বলে ফেলা হয়েছে। আমার সঙ্গে কোনো ঝগড়া হয়নি। গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।’

আরও পড়ুন
সর্বশেষপঠিত