আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিসর। ঘোষিত দলে নেতৃত্বের দায়িত্বে থাকছেন দলের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ। একই সঙ্গে মাত্র ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড আবদেল করিমকে অন্তর্ভুক্ত করে চমক দেখিয়েছেন প্রধান কোচ হোসাম হাসান।
মিসরের বিশ্বকাপ পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন সালাহ। তার সঙ্গে আক্রমণভাগে অন্যতম ভরসা হিসেবে থাকছেন ওমর মারমুশ। সদ্য সমাপ্ত মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে ঘিরেও প্রত্যাশা অনেক। বিশ্বকাপের মঞ্চে সালাহ–মারমুশ জুটির দিকে তাকিয়ে থাকবে মিসরীয় সমর্থকরা।
মূল আসরের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন ওহাইওতে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে মিসর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।
গ্রুপ ‘জি’-তে মিসরের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইরান। কঠিন এই গ্রুপ থেকে পরবর্তী পর্বে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফ্রিকার অন্যতম শক্তিশালী দলটি।
গোলরক্ষক:
মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল মাহদি সোলাইমান ও মোহামেদ আলা।
ডিফেন্ডার:
মোহামেদ আবদেলমোনেম, মোহামেদ হানি, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, আহমেদ ফাত্তুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি ও করিম হাফেজ।
মিডফিল্ডার:
মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা, মাহমুদ হাসান, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল ও নাবিল এমাদ।
ফরোয়ার্ড:
ওমর মারমুশ ও হামজা আবদেল করিম।
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো