আসন্ন ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের মূল আসরে নামার আগে এই দুটি ম্যাচ লিওনেল স্কালোনির দলের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে।
এরপর দ্বিতীয় প্রীতি ম্যাচে ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইউরোপের দল আইসল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়।
বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের ক্লান্তি কাটানো, রিকভারি এবং কৌশলগত প্রস্তুতির জন্য কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা দল। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে অনুশীলন করবেন মেসিরা।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূলত আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন এবং শিরোপা ধরে রাখার লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
ফিফা বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি