বিশ্বকাপে স্পেনের সবচেয়ে আলোচিত তারকাদের একজন লামিনে ইয়ামাল। তবে হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সৌদি আরবের বিপক্ষে রোববারের (২১ জুন) ম্যাচেও তাকে শুরু থেকে মাঠে নামানোর সম্ভাবনা কম।
কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না এই তরুণ ফরোয়ার্ড। ইনজুরির কারণে বেঞ্চে থাকা ইয়ামালকে মাঠে নামানো হয় ৭১ মিনিটে। তবে তার আগেই গোলশূন্য ড্র করে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারায় স্পেন।
সৌদি আরব ম্যাচের আগে স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, তিনি আগের চেয়ে ভালো অনুভব করছেন, কিন্তু এখনও পুরো ম্যাচ খেলার মতো শতভাগ প্রস্তুত নন।
'আমি ধীরে ধীরে ছন্দে ফিরছি। কোচ যত সময় খেলতে বলবেন, ততক্ষণ মাঠে থাকার জন্য প্রস্তুত আছি,' বলেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
স্পেন শিবিরের মূল চিন্তা অবশ্য সামনের ম্যাচকে ঘিরে। সৌদি আরবের বিপক্ষে লড়াইয়ের পর গুয়াদালাহারায় গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। নকআউট পর্বের সমীকরণে সেই ম্যাচের গুরুত্ব অনেক বেশি।
তাই কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালকে নিয়ে অযথা ঝুঁকি নিতে রাজি নন। কোচিং স্টাফের লক্ষ্য, উরুগুয়ের বিপক্ষে দলের এই সৃজনশীল অস্ত্রকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া।
ইনজুরি নিয়ে বিশ্বকাপে আসা আরেক স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস প্রসঙ্গেও কথা বলেন ইয়ামাল। তার মতে, নিকোর অবস্থার উন্নতি হচ্ছে এবং দলে পর্যাপ্ত মানসম্পন্ন খেলোয়াড় থাকায় কাউকেই দ্রুত মাঠে ফেরানোর চাপ নেই।
মাত্র ১৮ বছর বয়সেই ইউরো জয়ের স্বাদ পাওয়া এবং গত মৌসুমে বার্সেলোনা কে লা লিগা শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইয়ামাল এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। জনপ্রিয়তা ও প্রত্যাশার প্রসঙ্গে তিনি বলেন, সমর্থকদের আশা সম্পর্কে তিনি সচেতন এবং প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন।
মেসির ‘ফাউল’ ইস্যুতে ফিফার দ্বারস্থ আলজেরিয়া
ম্যাচসেরার পুরস্কারের বিয়ার নিয়ে ভিনিসিয়ুসের হাস্যরস
প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়