আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে দিলেন রোনালদো

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠ এবং মাঠের বাইরে বহুবার নিজের আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেছেন। তার কান্নার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, জয়-পরাজয় এবং পরিবারের প্রতি গভীর ভালোবাসা। তেমনি এক ঘটনা ঘটেছে সৌদি প্রো লিগে। 

আল-ইত্তিফাকের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিল আল-নাসর। তার ওপর একজন খেলোয়াড় কম। এমন অবস্থা থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনে আল-ইত্তিফাককে ৩-২ গোলে হারায় ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর। 

সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফের দাবি, এমন নাটকীয় জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি সিআরসেভেন। ড্রেসিংরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ মহাতারকা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) চলতি মৌসুমে প্রথমবার আল-নাসরের শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে প্রথমার্ধের পর তাকে তুলে নেন কোচ আঞ্জে পস্তেকোগলু। তার জায়গায় মাঠে নামেন আবদুল্লাহ আল-খাইবারি।

রোনালদোকে তুলে নেওয়ার কারণ নিয়েও পরে আলোচনা শুরু হয়। সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফ দাবি করেন, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকায় বিরতির সময় মাঠ ছাড়ার অনুরোধ করেছিলেন রোনালদো। তবে সতীর্থরা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে যাওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

আল-নাসরের প্রত্যাবর্তনটিও ছিল অবিশ্বাস্য। দুই গোল পিছিয়ে থাকার পাশাপাশি ১০ জনের দলে পরিণত হওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।

তবে রোনালদোকে তুলে নেওয়ার ব্যাখ্যায় ভিন্ন কথা বলেছেন পস্তেকোগলু। আল-নাসর কোচের ভাষ্য, ম্যাচটির আগে রোনালদোর জন্য ৪৫ মিনিট খেলার পরিকল্পনাই ছিল। আগের ম্যাচে ৩০ মিনিট খেলেছিলেন তিনি। এবার ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফেরানোর লক্ষ্যেই তাকে ৪৫ মিনিট খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

AHA
আরও পড়ুন