বিশাল অজগরকে স্লাইড বানিয়ে খেলছে শিশুরা, ভিডিও ঘিরে বিস্ময়

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

ইন্দোনেশিয়ায় ধারণ করা হয়েছে বলে দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, বিশাল আকৃতির একটি অজগরকে খেলনার স্লাইডের মতো ব্যবহার করছে ছোট শিশুরা। গ্রামের বাড়ির উঠানে ধারণ করা ওই দৃশ্যে সাপটিকে ঘিরে শিশুদের নির্ভীক আচরণ দর্শকদের বিস্মিত করেছে।

ভিডিওতে দেখা যায়, একটি ছোট ছেলে অজগরটির শরীরের ওপর বসে পড়ে। এরপর মাটির ঢাল বেয়ে সাপটির শরীর ধরে নিচের দিকে স্লাইড করে নামে। পাশে দাঁড়িয়ে আরেক শিশুকে পুরো ঘটনাটি দেখতে দেখা যায়। সাপটির উপস্থিতিতে শিশুদের মধ্যে কোনো ভয় বা আতঙ্কের লক্ষণ চোখে পড়ে না।

ভিডিওতে থাকা সাপটিকে জালিকাবিশিষ্ট অজগর বা রেটিকুলেটেড পাইথন বলে ধারণা করা হচ্ছে। এটি বিশ্বের দীর্ঘতম সাপের প্রজাতিগুলোর একটি। বিষধর না হলেও এ ধরনের অজগর মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। শক্তিশালী শরীর দিয়ে শিকারকে পেঁচিয়ে ধরার সক্ষমতা রয়েছে এদের।

বিষ নেই, কিন্তু বিপদ আছে

রেটিকুলেটেড পাইথন বিষ প্রয়োগ করে শিকার করে না। তবে বড় আকারের এই সাপের শক্তি ও পেঁচিয়ে ধরার ক্ষমতা মানুষের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিশুদের জন্য এ ধরনের সাপের কাছাকাছি যাওয়া অত্যন্ত বিপজ্জনক। ভিডিওটি কোথায়, কখন ধারণ করা হয়েছে এবং সাপটির প্রকৃত প্রজাতি কী তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য দেওয়া হয়নি। তবে দৃশ্যটি বন্য প্রাণীর সঙ্গে শিশুদের ঝুঁকিপূর্ণ মেলামেশা এটা নিশ্চত করে বলা যায়।

জেএম
আরও পড়ুন