হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম বন্ধের গুঞ্জন ও আসল সত্য

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ এএম

সাইবার অপরাধ রোধ এবং ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে কঠোর অবস্থানে যাচ্ছে ভারত সরকার। টেলিকমিউনিকেশন বিভাগের নতুন নীতিমালার কারণে আগামী বছর থেকে বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে পারে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলো।

বিশেষ করে 'সিম-বাইন্ডিং' সংক্রান্ত কড়াকড়ি কার্যকর হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারে নতুন জটিলতা তৈরি হতে পারে। ২০২৭ সালের শুরু থেকেই এই নতুন নিয়ম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ডিজিটাল প্রতারণা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিগত এই পরিবর্তনের জন্য প্ল্যাটফর্মগুলোকে চলতি বছরের শেষ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সিম-বাইন্ডিং মূলত এক ধরনের উন্নত নিরাপত্তা প্রযুক্তি। এর মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্টের সাথে ডিভাইসে থাকা মূল সিমের সংযোগ নিশ্চিত করা হবে।

অর্থাৎ, যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সক্রিয় সিমটি ফোনে থাকা বাধ্যতামূলক। সিম পরিবর্তন বা খুলে ফেললে অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত হতে পারে।

এই নিয়মের ফলে মূলত একাধিক ফোন ব্যবহারকারী ও সিম খুলে রাখা ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন। তবে এটি কোনো ডিভাইস নিষিদ্ধ করার নিয়ম নয়, বরং এটি কেবল ভারতীয় নম্বরধারীদের জন্যই প্রযোজ্য।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত