সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ এএম

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬৬ ও ১৯৯৪ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৬১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৪৫টির এবং অপরির্বতিত রয়েছে ৮১টি কোম্পানির শেয়ার।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো, ইসলামী ব্যাংক, কেঅ্যান্ডকিউ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মুন্নু ফেব্রিকস, প্রগতি লাইফ, জে কেউ বলপেন, মুন্নু এগ্রো, সিমটেক্স ইন্ডাস্ট্রি, মুন্নু সিরামিক ও কেয়া কসমেটিকস।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৪ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৫ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করে।

এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ১১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানি শেয়ারের দর।

AHA
আরও পড়ুন