দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনগণের চাহিদা মেটাতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক জরুরি বার্তায় বিপিসি এই তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী তেলের সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে বিপিসির অধীনস্থ সকল বিপণন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপো সরকারি ছুটির দিনেও খোলা থাকবে।
বিপিসি জানিয়েছে, আমদানির নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিতভাবে জ্বালানি তেলের পার্সেল দেশে পৌঁছাচ্ছে। ডিলারদের চাহিদা অনুযায়ী দেশের সব ডিপোতে রেল ওয়াগন এবং ট্যাংকার লরির মাধ্যমে নিয়মিত তেল পাঠানো হচ্ছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বা অন্য কোনো কারণে যেন অভ্যন্তরীণ বাজারে তেলের সংকট তৈরি না হয়, সেজন্যই সাপ্তাহিক ছুটির দিনেও সরবরাহ সচল রাখার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর ফলে দেশের পেট্রোল পাম্পগুলোতে তেলের কোনো ঘাটতি থাকবে না এবং সাধারণ মানুষ ও পরিবহন চালকরা স্বাচ্ছন্দ্যে তেল সংগ্রহ করতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।
হরমুজ প্রণালি দ্রুত না খুললে তেলের বাজারে বিপর্যয় নেমে আসবে: আরামকো
১৫০ ডলারে উঠতে পারে জ্বালানি তেলের দাম
