আজকের স্বর্ণের দাম: আবার কমলো বাজার

ফের কমলো স্বর্ণের দাম, ভরি কত

আপডেট : ১১ জুন ২০২৬, ০১:০৬ পিএম

দেশের বাজারে সোনার দাম আরও কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে এই নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এবার এক ধাক্কায় ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে। এর ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার নতুন বাজারমূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন মূল্য তালিকা কার্যকর করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জুনের শুরু থেকেই দেশের বাজারে সোনার দামে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আজকের সমন্বয়ের আগে গত ২ জুন ২২ ক্যারেটের ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, ৬ জুন ৫ হাজার ৪৮১ টাকা এবং সর্বশেষ ১০ জুন ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছিল। আজকের ৪ হাজার ৪৩২ টাকাসহ মাত্র চার দফার ব্যবধানে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বমোট ১৯ হাজার ৭৭১ টাকা কমেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে ৪ ক্যাটাগরির সোনার দাম যেভাবে নির্ধারণ করা হয়েছে

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা (কমেছে ৪,৪৩২ টাকা)।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা (কমেছে ৪,১৯৯ টাকা)।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা (কমেছে ৩,৫৫৮ টাকা)।
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা (কমেছে ২,৯১৬ টাকা)।

সোনার দাম কমার পাশাপাশি রুপার দামও কিছুটা কমানো হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ৪,৮৪১ টাকা (কমেছে ৫৮ টাকা)।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ৪,৬০৭ টাকা (কমেছে ৫৯ টাকা)।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ৩,৯৬৬ টাকা (কমেছে ৫৮ টাকা)।
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২,৯৭৪ টাকা (কমেছে ৫৯ টাকা)।
YA
আরও পড়ুন