সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করলো বাজুস

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম

দেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম সমন্বয়ের পর দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার টাকা ছাড়িয়েছে। 

শনিবার (১১ জুলাই) সারা দেশে বাজুস নির্ধারিত এই নতুন দামেই সোনা ও রুপা কেনাবেচা হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ৫ শতাংশ ভ্যাটসহ বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় (আন্তর্জাতিক মুদ্রায় যা প্রায় ১,৮২১.০৩ ডলার)। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

বাজুসের নিয়ম অনুযায়ী, গ্রাহকদের কাছ থেকে পুরাতন স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে বর্তমান বাজার মূল্য থেকে ১৭ শতাংশ বাদ দিয়ে যথাক্রমে ১ লাখ ৮৬ হাজার ৭১ টাকা (২২ ক্যারেট), ১ লাখ ৭৭,৬৯৭ টাকা (২১ ক্যারেট), ১ লাখ ৫২,৬২৩ টাকা (১৮ ক্যারেট) এবং ১ লাখ ২৪,৬৯৩ টাকা (সনাতন পদ্ধতি) মূল্য নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, স্বর্ণের পাশাপাশি বাজারে রুপার দামও ঊর্ধ্বমুখী। নতুন তালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪,৭২৪ টাকায় (যা প্রায় ৩৮.৩৭ ডলার)। এছাড়া ২১ ক্যারেট ৪,৫৪৯ টাকা, ১৮ ক্যারেট ৩,৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২,৯১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩.১১ টাকা ধরে এই দর হিসাব করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

SN
আরও পড়ুন