দেশের বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্যবৃদ্ধির কারণে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকেই সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের সোনা ভরিতে ৯৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে বাজারে সোনার দাম বাড়ানো হলেও আগের দর বজায় রাখা হয়েছে রুপার ক্ষেত্রে। ভ্যাট যুক্ত করে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯১ টাকায় অপরিবর্তিত রয়েছে।
হুথিদের অবস্থানে ইয়েমেন সরকারি বাহিনীর হামলা