এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদন শুরু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ এএম

বুক বিল্ডিং পদ্ধতিতে অনুমোদন পাওয়া প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আবেদন শুরু হয়েছে রোববার (৪ ফেব্রুয়ারি)। সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য এই আবেদন চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত । 

জানা গেছে, কোম্পানির আইপিওতে আবেদনের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ন্যূনতম ৫০ হাজার টাকা শেয়ারবাজারে বিনিয়োগ থাকতে হবে। আর প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ থাকতে হবে ন্যূনতম ১ লাখ টাকা। কোম্পানিটির শেয়ারের ন্যূনতম আবেদনের পরিমাণ ১০ হাজার টাকা। সর্বোচ্চ সীমাও একই। সাধারণ বিনিয়োগকারীরা প্রতি শেয়ার ২০ টাকা মূল্যে পাবেন।

এদিকে গত বছরের ১৫ জানুয়ারি ওষুধ খাতের কোম্পানিটির সম্পদের ভ্যালুয়েশন নিয়ে প্রশ্ন ওঠায় আবেদন প্রক্রিয়া স্থগিত করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপর গত ২৮ নভেম্বর বিএসইসির ৮৮৯তম কমিশন সভায় কোম্পানিটির স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বিএসইসির ৮৩৭তম কমিশন সভায় এশিয়াটিক ল্যাবরেটরিজের বুক বিল্ডিং পদ্ধতির আইপিও অনুমোদন দেওয়া হয়। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে কোম্পানিটি। 

MB/FI
আরও পড়ুন
সর্বশেষপঠিত