পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় একটি সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীদের ১২ সদস্য নিহত হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রদেশটির বাজাউর জেলায় এ ভয়াবহ এ হামলা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় একটি চেকপোস্টে বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চালানো এক সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত হয়েছেন।
আইএসপিআর আরো জানায়, বাজাউরের ওই চেকপোস্টে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ চেকপোস্টে ভারত সমর্থিত খারিজি সন্ত্রাসীরা কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার চেষ্টা চালায়।
পাকিস্তানের সেনাবাহিনী এই সন্ত্রাসী গোষ্ঠীকে 'ফিতনা-আল-খাওয়ারিজ' হিসেবে আখ্যা দিয়েছে। শব্দটি পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ক্ষেত্রে ব্যবহার করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেওয়ার পর ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। হামলাকারীদের কয়েকজন পালিয়েও গিয়েছে। তাদের বিরুদ্ধে নিখুঁত অভিযান চালানো হয়েছে।
বেপরোয়া হয়ে আক্রমণ কারীরা একটি বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চেকপোস্টের সীমানা দেয়ালে আঘাত করে। বিস্ফোরণের প্রভাবে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে এবং ১১ সৈন্য নিহত হন।
রমজানের চাঁদ দেখা কমিটির সভা বসবে আজ 
