ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহান-এ একটি পারমাণবিক স্থাপনা ও নিকটবর্তী বিমানঘাঁটির আশপাশে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে ইরানের কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান-এ হামলা চালিয়েছে। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সপরিবারে নিহত হন। ওই হামলার পর দেশটিতে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে বাড়তে ৫৫৫ ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এই ঘটনার পর ইরান থেমে থাকেনি। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। ইতোমধ্যেই কাতার ও সৌদি আরব-এর জ্বালানি স্থাপনাগুলোতে ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও সাইপ্রাস-সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশগুলোর আকাশসীমা ও সামরিক স্থাপনাগুলোতেও হামলার পরিসর বাড়ছে। এবার পাল্টা আক্রমণের শিকার হল দেশটি। সূত্র: আলজাজিরা
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন খামেনির স্ত্রী
ইরানের ড্রোন হামলার জেরে কাতারে গ্যাস উৎপাদন বন্ধ
