ইরানের জাহাজ ডুবে ৮০ জনের মৃত্যু

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০১:৫৫ এএম

ইরানের নৌবাহিনীর জাহাজটি শ্রীলংকার উপকূলে ডুবে গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন ভারত মহাসাগরে ওই হামলার পর অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

শ্রীলংকার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শ্রীলংকার নৌবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইরিস দেনা’ থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে। 

যদি শ্রীলংকার উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া সংখ্যা সঠিক হয়, তবে এখনো প্রায় ৬৮ জনের কোনো সন্ধান নেই।  সূত্র: বিবিসি বাংলা

HN
আরও পড়ুন