সংযুক্ত আরব আমিরাতে চলমান বৈরী আবহাওয়ার মধ্যে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা ‘ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি’ (NCM)। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঘনীভূত মেঘমালা আল ধাফরা ও আবুধাবি অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
জনসাধারণের জানমাল রক্ষা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ ‘রেড অ্যালার্ট’ জারির পাশাপাশি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়া ও দৃশ্যমানতা কমে আসায় চালকদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে,পিচ্ছিল রাস্তায় গাড়ির গতি সীমিত রাখতে হবে, সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, হেডলাইট ও উইন্ডস্ক্রিন ওয়াইপার ব্যবহার বাধ্যতামূলক, মোবাইল ফোন ব্যবহার ও হঠাৎ লেন পরিবর্তন থেকে বিরত থাকতে হবে।
নিরাপত্তা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী: ওয়াদি এলাকায় প্রবেশ: ২,০০০ দিরহাম জরিমানা, ২৩টি ট্রাফিক পয়েন্ট, ৬০ দিনের জন্য গাড়ি জব্দ, প্লাবিত এলাকায় ভিড়: ১,০০০ দিরহাম জরিমানা ও ৬টি ট্রাফিক পয়েন্ট,উদ্ধার কাজে বাধা: ১,০০০ দিরহাম জরিমানা, ৪টি পয়েন্ট এবং গাড়ি জব্দের সম্ভাবনা।
দুবাই মিউনিসিপ্যালিটি ও আবুধাবি জ্বালানি বিভাগ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। বৈদ্যুতিক খুঁটি, ল্যাম্পপোস্ট ও খোলা তার থেকে দূরে থাকতে বলা হয়েছে, বড় গাছ বা অস্থায়ী সাইনবোর্ডের নিচে আশ্রয় না নিতে পরামর্শ, ছাদ বা বারান্দার আলগা জিনিসপত্র সরিয়ে রাখতে বলা হয়েছে।
দুবাই মিউনিসিপ্যালিটি ও আবুধাবি জ্বালানি বিভাগ নাগরিকদের বৈদ্যুতিক খুঁটি, ল্যাম্পপোস্ট ও খোলা তার থেকে দূরে থাকতে বলেছে। এছাড়া বড় গাছ বা অস্থায়ী সাইনবোর্ডের নিচে আশ্রয় না নিতে এবং বারান্দার আলগা জিনিসপত্র সরিয়ে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
জলাবদ্ধতা এড়াতে নির্ধারিত ড্রেন ব্যবহারের কথা বলা হলেও ম্যানহোল খোলা থেকে বিরত থাকতে সতর্ক করেছে প্রশাসন। কোথাও পানি জমলে বা গাছ উপড়ে পড়লে দ্রুত 800900 নম্বরে কল করে বা হোয়াটসঅ্যাপে জানাতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
হরমুজ প্রণালিতে ইরানের মাইন শনাক্ত করলো মার্কিন গোয়েন্দাবাহিনী
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬৬
প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে নেওয়া হলো দিল্লিতে 
