হুথি ও ইরানের হামলার আশঙ্কা, আমিরাতে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

ইয়েমেনের হুথি গোষ্ঠী ও ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার হুমকির কথা উল্লেখ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

শনিবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দূতাবাস মার্কিন নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানায়। এতে হুথিদের পক্ষ থেকে সশস্ত্র হামলার হুমকি বেড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

একই বার্তায় মার্কিন সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইরানের সম্ভাব্য তৎপরতা নিয়েও সতর্ক করেছে দূতাবাস। মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে ভ্রমণ ও বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনও একই ধরনের সতর্কবার্তা জারি করেছিল। তবে আমিরাতে সম্ভাব্য হামলার নির্দিষ্ট সময়, লক্ষ্যবস্তু কিংবা হুমকির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্কিন দূতাবাস।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত