চীনের গ্লোবাল টাইমস সাময়িকী বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের চোরাবালিতে আটকে পড়ে হা-পা নাড়াচ্ছে।
নিজস্ব বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এই সাময়িকী লিখেছে, ওয়াশিংটন এমন সময় ইরানের ওপর হামলার তীব্রতা হ্রাসের কথা বলছে যখন গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে সেনা ও সামরিক সাজ-সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প সরকার।
আর এ থেকেই বোঝা যায় মার্কিন সরকার ইরান যুদ্ধের চোরাবালিতে এমনভাবে আটকে পড়েছে যে এই চোরাবালি থেকে বের হতে চাইলেও সেখান থেকে বের হতেও পারছে না।
এই সাময়িকী আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গির আলোকে আরও লিখেছে, ওয়াশিংটনের বন্য বা হিংস্র একাধিপত্যের নীতিগুলো বৈশ্বিক বৈধতা হারাচ্ছে এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার মার্কিন প্রচেষ্টাও আইনি বৈধতা হারাচ্ছে, আর এর ফলে পতনের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এ সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের সুইডিশ গবেষণা কেন্দ্রের পরিচালক ইয়ান উবার্গ বলেছেন, 'মার্কিন সরকার সব সময়ই একটি সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে কাজ করেছে এবং দেশটি সমসাময়িক যুগে সবচেয়ে বেশি যুদ্ধে লিপ্ত হয়েছে'।
তার মতে, 'বর্তমানে যা দেখা যাচ্ছে তা হল পতনশীল একটি ব্যবস্থার সমাপ্তির সহিংসতা ও উত্তেজনাগুলো'।
ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ সর্বকালের বোকামিপূর্ণ 
