মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরানে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দীর্ঘপাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্নয়নে ও উৎপাদনে ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে চালানো এই ‘গুরুত্বপূর্ণ হামলা’তে লক্ষ্যবস্তু স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় তৈরি ক্ষেপণাস্ত্র সমুদ্র ও স্থল, উভয় জায়গার লক্ষ্যবস্তু দ্রুত ধ্বংস করতে সক্ষম ছিল বলেও দাবি করা হয়েছে।
বাহিনীটি আরও জানিয়েছে, এই হামলা ইরানের সামরিক উৎপাদন অবকাঠামোর ওপর আঘাতকে আরও গভীর করার অংশ। তাদের ভাষায়, ধারাবাহিক অভিযানের মাধ্যমে প্রতিপক্ষের সক্ষমতা কমিয়ে আনার কৌশলই অনুসরণ করা হচ্ছে।
সূত্র: বিবিসি
সমঝোতার গুঞ্জনে ট্রাম্পকে নিয়ে ইরানের বিদ্রূপ
