ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৮৫ তম পর্বের হামলাগুলো চালিয়েছে।
ইহুদিবাদী ও মার্কিন সেনাদের কয়েকটি সামরিক অবস্থান ও সম্পদ ছিল এবারের এই পর্বের টার্গেট।
শনিবার (২৮ মার্চ) ভোরে এই অভিযান শুরু করা হয় ইয়া রাসুলাল্লাহ (সা) স্লোগান দিয়ে এবং এই অভিযানকে উৎসর্গ করা হয় ইরানের শিল্প-কারখানা খাতের শহীদ কর্মী ও শ্রমিকদের উদ্দেশ্যে।
আইআরজিসি'র বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসী মার্কিন-ইহুদিবাদী তথা বর্ণবাদী ইহুদি-ইসরায়েলিদের মালিকানাধীন কয়েকটি ভারি শিল্প-কারখানার ওপর আঘাত হানা হয় এক ঝাঁক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে, ফলে সেসব কারখানার অংশ-বিশেষ ধ্বংস হয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিপুল সংখ্যা ও পরিসরে এইসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সময় শত্রুদের বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলার চেষ্টা চলায় জঙ্গিবিমান ও ড্রোন পাঠিয়ে, কিন্তু আইআরজিসি'র বিমান প্রতিরক্ষা-সিস্টেমগুলো শিরাজ প্রদেশের আকাশে একটি এমকিউ-৯ মডেলের মার্কিন ড্রোন ধ্বংস করে এবং একটি মার্কিন এফ-১৬ জঙ্গি বিমান ফার্স প্রদেশের দক্ষিণে ইরানি হামলায় ঘায়েল হলে সৌদি আরবের একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় এবং আকাশেই ধ্বংস হয়ে যায়।
মার্কিন সেনাদের কেন্দ্রীয় কমান্ডও বলেছে, তাদের একটি জঙ্গিবিমান ঘায়েল হয়েছে এবং তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে কঠোর হুশিয়ারি দিয়ে বলা হয়েছে, 'আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিণামদর্শী শাসকদের সতর্ক করে দিয়ে বলেছিলাম যে আমাদের শিল্প-কারখানায় হামলার বদলা নেয়া হবে।
তারা আরো বলেন, আজকের প্রতিশোধমূলক এই হামলা কেবল একটি সতর্ক সংকেত মাত্র, এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটলে আমাদের পরবর্তী পাল্টা পদক্ষেপ বা জবাব হবে তোমাদের জন্য অভাবিত।
মানবতার জন্য লড়াই করছে ইরান: কালিবাফ
