নিউইয়র্ক টাইমস

মার্কিন সামরিক শক্তি খর্ব করতে সবচেয়ে সফল ইরান 

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৫:০২ এএম

নিউইয়র্ক টাইমস এক বিশ্লেষণে বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সামরিক প্রভাব আর সক্ষমতাগুলোকে বিশ্ব-অঙ্গনে দুর্বল, খর্ব ও চ্যালেঞ্জ করতে সবচেয়ে বেশি সফল হয়েছে ইরান। ইরানের মত আর কোনও দেশই এক্ষেত্রে এত বেশি সফল হয়নি।

ইরানের এই সাফল্য পশ্চিম এশিয়ায় শক্তির এক নতুন ভারসাম্য সৃষ্টি করেছে ও মার্কিন সামরিক পদক্ষেপগুলোকে খর্ব করেছে বলে মার্কিন দৈনিকটি স্বীকার করেছে।  আর পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরাও শক্তির ভারসাম্যে এই পরিবর্তন আসার বিষয়টি স্বীকার করেছেন। 

ব্রিটিশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা শান বেল সাম্প্রতিক ঘটনা-প্রবাহ ও ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের একের পর এক হুমকিগুলোর কথা তুলে ধরে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার আল্টিমেটাম বা চরমপত্র দিয়েছেন, কিন্তু বাস্তবায়নের দিক থেকে এইসব সময়সীমা বা চরমপত্র গুরুত্ব হারিয়েছে, তার মতে তেহরানের চেয়েও ওয়াশিংটন একটি সমঝোতার বেশি মুখাপেক্ষী।

বেল আরও বলেছেন, তেহরান ওয়াশিংটনের সামরিক হুমকিগুলোর মোকাবেলায় পাল্টা নানা কার্যকর পদক্ষেপ নিয়েছে। তিনি দৃষ্টান্ত তুলে ধরে বলেছেন, ইসরায়েল যখন ইরানের কয়েকটি গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছে তখন ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে আরও বেশি সংখ্যক গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছে এবং ইসরায়েল যখন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে তখন ইরান ঠিক একই ধরনের জবাব দিয়েছে। 

তার মতে ওয়াশিংটন বার বার  সময়সীমা  বেঁধে দিয়ে আসলে যতটা না কূটনৈতিক অগ্রগতি দেখতে চায় তার চেয়েও বেশি চায় সময় কিনতে ও হুমকিগুলোর ব্যর্থতাকে পুষিয়ে নিতে। 

HN
আরও পড়ুন