মালয়েশিয়ায় চালু হচ্ছে ‘ঘরে বসে কাজ’ নীতি

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

জ্বালানি সাশ্রয় ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। আগামী ১৫ এপ্রিল থেকে দেশটির সরকারি খাতজুড়ে চালু হচ্ছে ‘ঘরে বসে কাজ’ নীতি।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিশেষ ব্রিফিংয়ে জানান, মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। নতুন এই নীতির আওতায় মন্ত্রণালয়, সরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকার–সংযুক্ত কোম্পানিগুলোতে কর্মীরা নির্দিষ্ট সময় ঘরে বসেই কাজ করবেন।

বুধবার (১ এপ্রিল) রাতে দেওয়া ওই ব্রিফিংয়ে তিনি বলেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য জ্বালানি ব্যবহার কমানো এবং দেশের জ্বালানি সরবরাহকে আরও স্থিতিশীল রাখা।

সরকারি সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে জ্বালানির ওপর চাপ বেড়ে যাওয়ায় বিকল্প উপায় খুঁজছিল প্রশাসন। সেই প্রেক্ষাপটে এই ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতিকে কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। সূত্র: দ্য ডন

AS
আরও পড়ুন