ইরানি বন্দরে তেল ট্যাংকারের ভিড়

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম

হরমুজ প্রণালির বাইরে ইরানের চাবাহার বন্দরের কাছে ভিড় জমিয়েছে অসংখ্য তেল ট্যাংকার। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এই দৃশ্য ধরা পড়েছে বলে সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর বরাত দিয়ে জানিয়েছে মিডল ইস্ট আই।

স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, চাবাহার বন্দর সংলগ্ন এলাকায় অন্তত আটটি বিশাল তেলের ট্যাংকার এবং বেশ কিছু ছোট জাহাজ অবস্থান করছে। 

এই বিপুল সংখ্যক জাহাজের উপস্থিতি প্রমাণ করে যে, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ সত্ত্বেও ইরান তেল উত্তোলন এবং তা জাহাজে বোঝাই করার কাজ পুরোদমে অব্যাহত রেখেছে।

তবে এই জট মার্কিন নৌ-অবরোধের প্রভাবকেও স্পষ্ট করে তুলছে। ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের কঠোর কড়াকড়ির কারণে বিশ্ববাজারে ইরানের অপরিশোধিত তেল সরবরাহ বর্তমানে সীমিত হয়ে পড়েছে। রপ্তানি রুটগুলোতে কড়াকড়ি থাকায় জাহাজগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না, যার ফলে চাবাহার বন্দরের মুখে এই নৌ-জট তৈরি হয়েছে।

হোয়াইট হাউস ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিলেও তেহরান বিকল্প পথে এবং আন্তর্জাতিক জলসীমার আইনি ফাঁকফোকর ব্যবহার করে বাণিজ্য সচল রাখার চেষ্টা করছে। তবে চাবাহার বন্দরে এই তেলের জাহাজের দীর্ঘ লাইন ইঙ্গিত দিচ্ছে যে, মার্কিন নৌ-অবরোধ ইরানি রপ্তানি প্রক্রিয়ায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত