ইরানের সহায়তায় বাহরাইনজুড়ে ‘সন্ত্রাসবাদ ও শত্রুতামূলক কর্মকাণ্ড’ পরিচালনার ষড়যন্ত্রের অভিযোগে ৫ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাহরাইনের পাবলিক প্রসিকিউটর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের রায় অনুযায়ী, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন আফগান নাগরিক এবং তিনজন বাহরাইনের নাগরিক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বাহরাইনের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন।
পাবলিক প্রসিকিউশন স্পষ্ট করে জানিয়েছে যে, রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো বিদেশি শত্রুপক্ষের সঙ্গে যোগসাজশ করা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুতর অপরাধ। এই ৫ জন ছাড়াও একই মামলায় আরও ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাহরাইনের বিরুদ্ধে ইরানের তথাকথিত ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে’ সমর্থনের দায়ে তাঁদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা দেওয়া হয়।
বাহরাইনের বিখ্যাত মানবাধিকারকর্মী মরিয়ম আল-খাজা এই বিচার প্রক্রিয়া সম্পর্কে বলেন, ইরানের সঙ্গে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এটিই বাহরাইনের প্রথম কোনো বড় মামলা, যেখানে সরাসরি যুদ্ধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নাগরিকদের সাজা দেওয়া হলো। সূত্র: আল জাজিরা
দীর্ঘ বিরতির পর হরমুজ পাড়ি দিলো এলএনজি জাহাজ 