গোপন বিশ্বাসঘাতকতা প্রকাশ্যে আসবে: ইসমাইল বাঘাই

আপডেট : ১৫ মে ২০২৬, ১২:২৬ পিএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই একটি রহস্যময় বার্তা পোস্ট করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে একটি ঐতিহ্যবাহী আরবি প্রবাদ উদ্ধৃত করে তিনি লিখেছেন, “যারা গোপনে বিশ্বাসঘাতকতা করে, তারা জনসম্মুখে উন্মোচিত হবে।”

বাঘাই তাঁর পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক একটি দাবির প্রেক্ষিতে বলা হয়েছে।

সম্প্রতি নেতানিয়াহু দাবি করেছেন যে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে একটি ‘গোপন সফর’ করেছিলেন। যদিও আরব আমিরাত কর্তৃপক্ষ নেতানিয়াহুর এই সফরের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও নাম উল্লেখ না করে আরব দেশগুলোর সমালোচনা করেছেন। 

তিনি একে একটি ‘বোকামি’ এবং ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেন, “ইসরায়েলের সাথে যোগসাজশ করে বিভেদ সৃষ্টির চেষ্টা যারা করবে, তাদের জবাবদিহি করতে হবে।” ইরানের মহান জনগণের সাথে শত্রুতা করা একটি বড় ধরণের জুয়া খেলার মতো বলেও তিনি সতর্ক করেন। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন