যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার সময় নিহত হওয়া ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল আবদুর রহিম মুসাভির শেষ হাতে লেখা চিরকুট প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম’। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি এই আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বার্তাটি লিখেছিলেন।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, জেনারেল মুসাভি তাঁর এই শেষ বার্তায় পার্থিব জীবন এবং জাগতিক ধন-সম্পদের ক্ষণস্থায়ী রূপ নিয়ে গভীর আধ্যাত্মিক প্রতিফলন তুলে ধরেছেন।
তিনি লিখেছেন, এই পৃথিবীটা একটা খারাপ জিনিস, কারণ আপনি যদি এর পুরোটাও অর্জন করে নেন, তবুও আসলে আপনি কিছুই অর্জন করতে পারলেন না। তবে এটাই আবার এই পৃথিবীর ভালো দিক, কারণ আপনি যদি এর সবকিছু হারিয়েও ফেলেন, তবুও আপনার আসলে কিছুই হারাবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর হামলা শুরুর অল্প সময় আগে লেখা এই চিরকুটটি বর্তমানে ইরানি গণমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
আমি চাই না কেউ স্বাধীনতার পথে যাক, তাইওয়ানকে ট্রাম্প