হরমুজ নিয়ে মার্কিন প্রস্তাব ‘সঠিক নয়’, ভেটো দেওয়ার ইঙ্গিত চীনের

আপডেট : ১৬ মে ২০২৬, ১২:২২ পিএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (UNSC) হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে প্রস্তাবিত খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে চীন।

জাতিসংঘের চীনা রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়েছেন, এই প্রস্তাবের বিষয়বস্তু এবং সময়—কোনোটিই সঠিক নয়। ফলে এমন পরিস্থিতিতে এই প্রস্তাব পাস করা মোটেও সহায়ক হবে না।

কূটনীতিকদের মতে, এই খসড়া প্রস্তাবটি যদি ভোটাভুটির জন্য তোলা হয়, তবে চীন ও রাশিয়া এতে ‘ভেটো’ প্রয়োগ করতে পারে।

প্রস্তাবটিতে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে হামলা ও মাইন স্থাপন বন্ধের দাবি জানানো হয়েছে।

এর আগে গত মাসেও যুক্তরাষ্ট্র সমর্থিত অনুরূপ একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল। সে সময় দেশ দুটির যুক্তি ছিল, ওই প্রস্তাবটি ইরানের প্রতি একপেশে ও পক্ষপাতদুষ্ট ছিল।

জাতিসংঘের সংবাদ বিষয়ক পোর্টাল ‘পাসব্লু’-তে প্রকাশিত এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জাতিসংঘের চীনা দূত ফু চং এই খসড়া প্রস্তাব নিয়ে তাঁর দেশের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, আমরা মনে করি না যে এর বিষয়বস্তু সঠিক, এবং এর সময়টাও উপযুক্ত নয়।

তিনি আরও যোগ করেন, এই মুহূর্তে আমাদের যা প্রয়োজন তা হলো—উভয় পক্ষকে একটি আন্তরিক ও ফলপ্রসূ আলোচনায় বসতে উদ্বুদ্ধ করা, যা এই সংকটের সমাধান করতে পারে। তাই এই পর্যায়ে কোনো প্রস্তাব পাস করা মোটেও সহায়ক হবে বলে আমরা মনে করি না।

YA
আরও পড়ুন