লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অন্তত ৫০টি শহর, গ্রাম এবং একটি বড় শহর থেকে বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
মঙ্গলবার (২৬ মে) মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে এই গণ-উচ্ছেদ আদেশ জারি করা হয়।
এই আদেশের আওতায় দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবাতিহ্-এর সব বাসিন্দাকে সম্পূর্ণ শহরটি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পিত ও সম্ভাব্য বড় ধরনের হামলার আগাম সতর্কতা হিসেবে এই এলাকাগুলো ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েল। আদেশে বাসিন্দাদের স্পষ্ট করে সতর্ক করা হয়েছে যেন তারা সবাই জাহরানি নদীর উত্তরে চলে যান।
উল্লেখ্য, এই নদীটি ইসরায়েল ও লেবানন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার ভেতরে অবস্থিত।
হামলার উদ্দেশ্যে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের যেসব অঞ্চল থেকে সাধারণ মানুষকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, তার একটি তালিকাও প্রকাশ করেছে তারা। এলাকাগুলো হলো:
প্রধান শহর: নাবাতিহ্।
শহর ও গ্রামসমূহ: বেকা উপত্যকার মাশঘারাহ ও সোহমোর; টায়ারের সিডন; বোর্জ কালাউইয়ে, জেবচিত, আল-কুসাইবাহ, ফ্রউন, আব্বা, দেইর কিফা, কাফর সির, সাফরা, ঘান্দৌরিয়াহ, নাফাখিয়াহ, কাকাআইয়েত এল-জিসর, আদশিত আল-শাকীফ, খিরবেত সেলম, বীর এল-সানাসেল, কাব্রিখা, মাজদাল সেলেম, কলাইয়া, কাফর দুনিন, তুলিন, আস-সওয়ানা, বাফলিহে, দেরদঘাইয়া, চেহৌর, হ্লৌসিহ, বারিচ, আপার হ্লৌসিহ, তায়র ফেলসে, বেস্তিয়াত, আরজৌন, জাবাল আল-জুহরুর, জাহার বারিয়াহ জাবের, মারৌব, দেবাল, হৌমায়রি, মাজদেল, মাহরুনা, জুয়াইয়া, চেহাবিয়েহ (তায়র জিবিন), দয়রিনতার, তৌরা, দেইর কানউন এন-নাহর, বেদিয়াস, বোর্জ রাহাল, মারকেহ, আব্বাসিয়াহ এবং তায়র দেব্বা। সূত্র: আল জাজিরা
লড়াই থামবে না, সামনে আরও বড় আঘাত আসছে: নেতানিয়াহু