হরমুজ প্রণালির কাছে তেলবাহী ট্যাংকারে হামলা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও)।

রোববার সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়। তবে হামলার পর জাহাজটির নাবিকদের অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা সম্ভাব্য পরিবেশগত প্রভাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউকেএমটিও তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া সতর্কবার্তায় জানায়, এসব বিষয়ে বিস্তারিত এখনো অজানা।

এর আগে গত ১১ নভেম্বরও হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারকে ঘিরে ঘটনার খবর পেয়েছিল সংস্থাটি। সে সময় সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউকেএমটিও জানিয়েছিল, তারা ওই ঘটনার বিষয়ে প্রতিবেদন পেয়েছে।

তবে ১৫ নভেম্বরের হামলার সঙ্গে ১১ নভেম্বরের ঘটনাটির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত