ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৭ এএম

ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুর ওপর টানা ৫ ঘণ্টা ধরে নতুন করে জোরালো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী বুশেহর, চাবাহার, জাস্ক, কোনারক, আবু মুসা এবং বন্দর আব্বাসসহ ইরানজুড়ে বিস্তৃত সামরিক স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হেনেছে।

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন বাহিনী সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নিখুঁত যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। এই অভিযানে মূলত ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং নৌ-সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়।

বাণিজ্যিক জাহাজগুলোতে ইরানের হামলা চালানোর সক্ষমতা আরও দুর্বল করে দেওয়াই এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্যজুড়ে তাদের ৫০,০০০-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

YA
আরও পড়ুন