ওয়াশিংটনে হেগসেথের সাথে বৈঠক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১২:০৫ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের (Pete Hegseth) সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

 

ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে (Blair House) আজ (২৯ জুলাই, ২০২৬) এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।  

 

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, নেতানিয়াহু ও হেগসেথ করমর্দন করছেন এবং উভয় দেশের সামরিক ও বেসামরিক শীর্ষ উপদেষ্টাদের নিয়ে আলোচনায় বসছেন।

 

এর আগের দিন ওয়াশিংটন সফরে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠক করেন। সেই ধারাবাহিকতায় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সাথে এই আলোচনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক গোয়েন্দা তথ্যের আদান-প্রদান প্রাধান্য পায়।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত