মার্কিন নিষেধাজ্ঞা অর্থনৈতিক জবরদস্তি : অভিযোগ চীনের

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৪:১৭ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ৪৩টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। 

ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে সরাসরি ‘অর্থনৈতিক জবরদস্তি’ বলে আখ্যায়িত করেছে দেশটি।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ পদক্ষেপকে সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার মতে, ওয়াশিংটন জোরপূর্বক শ্রম ও মানবাধিকার লঙ্ঘনের মনগড়া অজুহাত তুলে ধরে এসব একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে।

একই সাথে চীনা সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, দেশীয় কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর বৈধ স্বার্থ ও অধিকার সুরক্ষায় যা যা করা প্রয়োজন, তার সবই বেইজিং করবে।

সংবাদ সূত্র: ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি) / পার্সটুডে।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত