যেকোনো হুমকির জবাবে প্রস্তুত আইআরজিসি: মোহাম্মদ কারামি

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি বলেছেন, দেশের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে কঠোর ও নির্ণায়ক প্রতিক্রিয়া জানাতে তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কারামি জানান, পশ্চিম ইরানে অবস্থানরত হামজেহ সাইয়্যেদ আল-শোহাদা সদরদপ্তরের যোদ্ধারা অঞ্চলটির বাইরের শত্রু কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর যেকোনো ভুল পদক্ষেপ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছেন।

তিনি বলেন, গোয়েন্দা সক্ষমতা, পূর্ণাঙ্গ অভিযান প্রস্তুতি এবং আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের সহায়তায় আইআরজিসির যোদ্ধারা সব ধরনের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে দ্রুত ও নির্ণায়ক জবাব দিতে প্রস্তুত।

কারামির ভাষ্য, ইরানের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাহিনীর প্রস্তুতি অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত