যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে নতুন ও কঠোর ভিসানীতি চালু করতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, ইহুদিদের প্রতি ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতা উসকে দেওয়া বিদেশি নাগরিকদের মার্কিন ভিসা দেওয়া হবে না।
সম্প্রতি রুবিওর এই কড়া ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে—তবে কি ইসরায়েলের নীতিগত সমালোচনা করলেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে না?
এক ভিডিও বার্তায় মার্কো রুবিও জানান, ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে ট্রাম্প প্রশাসন কোনো ধরনের আপস করবে না।
তিনি স্পষ্টভাবে বলেন, যারা ইহুদিবিদ্বেষ ছড়াবে কিংবা সহিংসতায় উস্কানি দেবে, তাদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা স্থায়ীভাবে বন্ধ থাকবে।
প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে ইহুদিদের বিরুদ্ধে বেড়ে চলা বিদ্বেষ কঠোর হাতে দমনের বার্তা দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, ইসরায়েলবিরোধী কিছু চরমপন্থি বক্তব্য প্রায়শই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর প্রচারণার সঙ্গে মিলে যায়।
এ কারণে ইসরায়েলকে কেন্দ্র করে তৈরি হওয়া বিদ্বেষমূলক প্রচারণাগুলো এখন থেকে ওয়াশিংটন আরও গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এমনকি এর সঙ্গে কোনো আন্তর্জাতিক সংস্থা বা রাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য 'আব্রাহাম চুক্তি'র পরিধি বাড়িয়ে এ অঞ্চলে স্থায়ী শান্তি আনা।
আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় মূল ভূমিকা রাখবে।
ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই এ সংকট নিরসন করা সম্ভব।
সংবাদ সূত্র: বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
সৌদির 'ওয়াফা' ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, সমুদ্রপথে তীব্র উত্তেজনা
শান্তিবাদী নীতি ত্যাগ করে ‘যুদ্ধের পথে’ জাপান
হরমুজ দ্রুত খুলে না দিলে ইরানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
উলিপুরে সাংবাদিকে মারধরের অভিযোগ
ময়মনসিংহে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় বৃদ্ধার মৃত্যু
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা
বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
নিজেদের মধ্যে যেন ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় : এমপি বাচ্চু
‘জুলাই সনদের আলোকে বৈষম্যহীন দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’
‘প্রত্যেকের হাতেই গণমাধ্যম, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবে’