হরমুজ নিয়ে ইরান-ওমানের চুক্তি মানবেন না ট্রাম্প: বিশ্লেষক

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

ইরান ও ওমানের যৌথ নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি পরিচালিত হবে- এমন কোনো সমঝোতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে নেবেন না বলে মনে করছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প বারবার তাঁর অবস্থান পরিবর্তন করছেন।

অধ্যাপক পেপ জানান, গত ১৭ জুনের স্মারকের পরও ট্রাম্প যেভাবে অবস্থান থেকে পিছু হেঁটেছিলেন, তা থেকে স্পষ্ট যে তিনি ইরান ও ওমানের হাতে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছেড়ে দেবেন না।

পেপের মতে, ট্রাম্প নিজের অবস্থান বারবার পরিবর্তন করবেন। আমার মনে হয় না হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের এই নিয়ন্ত্রণ ট্রাম্প এক-দুই দিনের বেশি বরদাশত করবেন।

সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন উল্লেখ করে এই বিশ্লেষক আরও বলেন, নির্বাচনের আগে ট্রাম্পের একটি কৌশলগত ও প্রতীকী বিজয়ের প্রয়োজন। এটি হতে পারে ইরানের উপকূলে কোনো দ্বীপ বা উপকূলীয় অঞ্চলের দখল নেওয়া। মধ্যবর্তী নির্বাচনে নিজের সুবিধার্থে ট্রাম্প এই ধরনের প্রতীকী বিজয় ব্যবহার করতে চাইতে পারেন। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন