যুদ্ধক্ষেত্রে গোলাবারুদের তীব্র সংকট দেখা দেওয়ায় অস্ত্র উৎপাদন ও সরবরাহের গতি বাড়াতে প্রতিরক্ষা শিল্পকে জরুরি নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ শিল্প নেতাদের এক স্মারকে জানান, জরুরি ভিত্তিতে অস্ত্র সরবরাহের গতি বাড়াতে বা উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত পরিকল্পনা জমা দিতে তাদের ২১ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
ফেইনবার্গ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ঐতিহ্যগত দীর্ঘমেয়াদী উন্নয়ন ও উৎপাদন-চক্র বর্তমান পরিস্থিতিতে আর গ্রহণযোগ্য নয়। পেন্টাগন এখন তাৎক্ষণিক সামরিক সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগ দিচ্ছে।
ইরানের সাথে দীর্ঘ পাঁচ মাসব্যাপী যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যাওয়ায় পেন্টাগন তাদের প্যাট্রিয়ট ও থাড প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষ ক্ষেপণাস্ত্র পুনরায় মজুদ করার চেষ্টা করছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS)-এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের পর বিশ্বব্যাপী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ ৬৫ শতাংশ কমে ৮২৭টিতে নেমে এসেছে, যা আগে ছিল প্রায় ২,২০০টি।
একইভাবে থাড (THAAD) ক্ষেপণাস্ত্রের মজুদ ৪৫২টি থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ২৭৮টিতে। এমনকি কিছু সূত্র দাবী করছে, এই ইন্টারসেপ্টরের মজুদ প্রায় ৮০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।
এই পরিসংখ্যান প্রমাণ করে যে, আধুনিক যুদ্ধ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একটি শক্তিশালী রাষ্ট্রের কৌশলগত অস্ত্রভাণ্ডার খালি করে দিতে পারে, যা পুনরায় পূরণ করা অত্যন্ত সময়সাপেক্ষ।
তথ্যসূত্র: পার্সটুডে (ParsToday) ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS)।
গাজা চুক্তি প্রত্যাখ্যান: বদলে যাচ্ছে মার্কিন-ইসরায়েল সম্পর্ক?
ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের
মগবাজারে লরির ধাক্কায় প্রাণ গেলো ২ জনের, আহত ৫
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে ফের শঙ্কা
ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বকে চমকে দিয়েছে: পেজেশকিয়ান